ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাখুন্ডা গ্রামে আকিকার অনুষ্ঠানে মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় ৮টি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার বিকেলে খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল এন্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে সংগৃহীত মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেট ব্যথা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাতে তাসফিয়া, তাওহিদ ও সুমাইয়াসহ অসুস্থ ৮ শিশুকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা প্রসঙ্গে দোকানমালিক জিয়ারত মোল্লা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মিষ্টির কারণে নয়, অন্য কোনো কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা শিশুরা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
বগুড়া প্রতিনিধি : স্বৈরাচার সরকার গ্যাস সংরক্ষণের জন্য ল্যান...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়ক সংলগ্ন ...
গাজীপুর প্রতিনিধি : একই দিনে এক অভিযানে উঠে এলো দুই ধরনের অনিয়মের চিত্র।...
বগুড়া প্রতিনিধি : পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক পা হারিয়েছ...
গাজীপুর প্রতিনিধি: একটি ট্রাক। ভেতরে কয়েকজন মানুষ। গভীর রাতে...

মন্তব্য (০)