• লিড নিউজ
  • জাতীয়

বিদিশা এরশাদ গ্রেপ্তার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।

এর আগে গত মে মাসে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি বিদিশা সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ওই মামলায় তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: ...

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিম...

image

যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র-প্রামাণ্যচিত্র ও ডিজিটাল ...

নিজস্ব প্রতিবেদকঃ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্য...

image

বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল...

নিউজ ডেস্ক : মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্...

image

৫ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চালু হচ্ছে সিইউএফএল

নিউজ ডেস্ক : গ্যাস সংকটে সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার...

image

রংপুরের পুলিশ কমিশনার বদলি

নিউজ ডেস্ক : আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দ...

  • company_logo