• জাতীয়

রংপুরের পুলিশ কমিশনার বদলি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মাবুদ। এর মাত্র ১৩ দিনের মাথায় আবার তাকে বদলি করা হল।

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে আসেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

নির্মমভাবে চার খুনের বর্ণনা দিতে গিয়ে কান্নাও করেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: ...

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিম...

image

যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র-প্রামাণ্যচিত্র ও ডিজিটাল ...

নিজস্ব প্রতিবেদকঃ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্য...

image

বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল...

নিউজ ডেস্ক : মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্...

image

৫ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চালু হচ্ছে সিইউএফএল

নিউজ ডেস্ক : গ্যাস সংকটে সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার...

image

বিদিশা এরশাদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মর...

  • company_logo