ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : প্রথম কাজেই সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর সাড়া ফেলেছিল। ২০২৫ সালে এ সিরিজের হাত ধরেই পরিচালনায় আত্মপ্রকাশ করেন তিনি। সেই সিনেমা সাফল্যের পর শুরু হয়েছে এর সিক্যুয়েল নিয়ে জল্পনা-কল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন এ সিনেমার লেখক ও চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকী।
‘দ্য ব্যাডস অব বলিউড’ হিন্দি ছবির চাকচিক্য, অন্দরমহলের টানাপোড়েন এবং বলিউডের নানা চেনা ছবিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছিল এ সিরিজ। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন লক্ষ্মণ, ববি দেওল, রাঘব জুয়াল। এর পাশাপাশি ক্যামিও হিসেবে একাধিক তারকার উপস্থিতিও নজর কেড়েছিল। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে বিস্তর আলোচনা হয়। সেই সাফল্যের পর স্বাভাবিকভাবেই উঠছে দ্বিতীয় সিজনের প্রশ্ন।
এবার সেই জল্পনাতেই খানিকটা সিলমোহর দিলেন সিরিজের অন্যতম লেখক বিলাল সিদ্দিকী। সম্প্রতি ‘আওয়ারাপন ২’ সিনেমার সাফল্য উপভোগ করার মধ্যেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিনেমাটির দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্স ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের মধ্যে কথাবার্তা চলছে।
বিলাল সিদ্দিকী বলেন, আমিও আশা করছি, রেড চিলিজ ও নেটফ্লিক্স কাজ এগিয়ে নেবে। আগে কিছু বিষয় নিয়ে ওদের আলোচনা করতে হবে। অনেকেই জানেন, বিষয়টি কীভাবে এগোয়। আমিও আশা করছি, ভালো কিছু হবে, এটা খুবই উত্তেজনাপূর্ণ ব্যাপার। প্রথম সিজনে আমরা দারুণ কিছু করতে পেরেছিলাম। আবার কাজ করার সুযোগ পেলে আমরা খুশি হব।
আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গেও কথা বলেন বিলাল সিদ্দিকী। প্রথম সিজনে আরিয়ান খানের সঙ্গে বিলাল ও মানব চৌহান যৌথভাবে চিত্রনাট্য লিখেছিলেন। এ চিত্রনাট্যকার বলেন, তিনজনের চলচ্চিত্রে পছন্দ-অপছন্দ এবং রসবোধে মিল থাকাটাই এই কাজকে সহজ করেছিল। অনেক দিনের বন্ধুত্ব এবং গল্প বলার ধরন নিয়ে বছরের পর বছর আলোচনাও কাজে এসেছিল।
বিলাল বলেন, আরিয়ানের মাথা খুব পরিষ্কার। চারপাশে কী হচ্ছে, সে বিষয়ে ও ভীষণ সচেতন। ওর রসবোধও দারুণ। আমার সঙ্গে ওর রসবোধের জায়গাটা মিলে যায়। গল্পটা কীভাবে বলতে চেয়েছিলাম, সেই জায়গাতেও আমাদের মিল ছিল। কোনো বিষয় নিয়েই আমাদের মধ্যে কখনো মতবিরোধ হয়নি। আমার মনে হয়, সেই সুস্থ সম্পর্কের ছাপ পর্দাতেও দেখা গেছে।
বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও ...
বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ...
বিনোদন ডেস্ক : ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছি...
বিনোদন প্রতিবেদকঃ খুব শিগগীরই দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সংগীত ...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিক...

মন্তব্য (০)