• লিড নিউজ
  • জাতীয়

চড়া দামে এলএনজি, নাকি সহনীয় লোডশেডিং—সিদ্ধান্ত নিতে বললেন তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়তে থাকায় চড়া দামে এলএনজি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা হবে, নাকি কিছুটা সহনীয় মাত্রায় লোডশেডিং মেনে নেওয়া হবে—এ বিষয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে গ্যাস-সংকট চলছে। গ্যাসের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে দেশজুড়ে এক হাজার থেকে দুই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।

তিনি বলেন, এলএনজি কার্গোর সরবরাহে সাময়িক সমস্যা হচ্ছে। তবে অচিরেই এ পরিস্থিতির উন্নতি হবে। শিল্পোদ্যোক্তাদের টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুতের বিল এককালীন পরিশোধের পরিবর্তে ১২ মাসে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

জাহেদ উর রহমান জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ইতোমধ্যে বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশি আমদানিনির্ভরতা কমাতে ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উত্তোলনের লক্ষ্যে ১৫০টি কূপ খননের নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে ব্যবসাটি কয়েকজন অলিগার্কের হাতে তুলে দেওয়ার দীর্ঘদিনের অনিয়মের ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণের ভোগান্তির বিষয়টি সরকার বিবেচনায় নিচ্ছে। তবে একই সঙ্গে গ্যাস আমদানিতে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার বিষয়টিও ভাবতে হবে।

তিনি বলেন, ‘দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকমের ভর্তুকি দেব, নাকি কিছুটা লোডশেডিং মেনে নেব—আমাদের সেই সিদ্ধান্তে আসতে হবে।’

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি ইউনিট এলএনজি ১২ ডলারে পাওয়া গেলেও বর্তমানে তা ২৪ ডলারে বিক্রি হচ্ছে বলে জানান জাহেদ উর রহমান। 

তার আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে দাম আরও বেড়ে গেলে এলএনজির মূল্য ৩০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে চুক্তির খসড়া প্রস্তুত ঢাকার

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমা...

image

‎৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছ...

নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ...

image

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: ...

নিউজ ডেস্ক : ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসি...

image

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডি...

নিউজ ডেস্ক : ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংব...

image

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজ...

  • company_logo