• সমগ্র বাংলা

‎উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বিশাল সরকার সূর্য্য (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের থানামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশাল সরকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরশহরের জোদ্দারপাড়া গ্রামের সমীর সরকার খোকনের ছেলে।

‎পুলিশ জানায়, গত ৭ জুন উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রীজের উপর ছাত্রলীগ নেতা বিশাল সরকার সূর্য্য সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগনের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা বিশাল সরকার সূর্য্যকে গ্রেপ্তার করা হয়েছে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নওগাঁয় সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকা...

image

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিত...

image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

  • company_logo