• সমগ্র বাংলা

নওগাঁয় সংলাপ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ভয়েজে’স ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংলাপে খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কর্মকর্তা মো: নুরুজ্জামান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। সমাপানি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার মো: সালাহ্উদ্দীন, আপোসের নির্বাহী পরিচালক এস. এম. সহিদুল ইসলাম, আলোর নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো: সাদেকুল ইসলাম প্রমুখ। এছাড়াও সুধী সমাজের সদস্য, জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তি প্রমুখ বক্তব্য রাখেন। সংলাপে প্রকল্প কর্মকর্তা মোছা: আরিফা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকলে প্রতিটি সরকারি সেবা প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া অনেকটাই সহজতর হবে। সমাজের সুশীল সমাজের সদস্যদের মাধ্যমে জনপ্রতিনিধিরা দেশের প্রত্যন্ত এলাকার প্রতিটি ঘরে ঘরে সরকারের বিভিন্ন সেবাগুলো পৌছে দেওয়ার জন্যই ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। অনেক সময় প্রকৃত সেবাগ্রহিতারা সরকারের বিভিন্ন সেবা প্রাপ্তি সম্পর্কে জানেন না। তাই সুশীল সমাজের সদস্যদের সহযোগিতা নিয়ে সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এক সঙ্গে কাজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে সংলাপে উল্লেখ করা হয়।  

মন্তব্য (০)





image

‎উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নে...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্...

image

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিত...

image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

  • company_logo