ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিটিভি আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য বৃহৎ পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
জেসিন জানান, যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে, এমনকি গন-অভ্যুত্থানের পরও কোনও পরিবর্তনের সূচনা হয় নি— সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ্যানেল হিসেবে দেখতে চান।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনও সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি (প্রধানমন্ত্রী) সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
পোস্টে জেসিন বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু ‘নয়া বন্দোবস্তের’ নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন। মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।
তিনি আরও বলেন, ‘কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।’
সবশেষে সকলের শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহপরিচালক কাজী জেসিন।
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজ...
নিউজ ডেস্কঃ মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত...
নিউজ ডেস্কঃ ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সং...
নিউজ ডেস্কঃ দুই বছর ক্ষমতায় থাকলেও অন্তর্বর্তী সরকার গ্যাস উ...
নিউজ ডেস্কঃ কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা নেই ...

মন্তব্য (০)