• জাতীয়

‎মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট: হাইকোর্ট

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য ছিল।

‎এ মামলায় গত ১১ আগস্ট থেকে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

‎মামলার তথ্যসূত্রে, রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে, গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়।

‎আটদিন হাসপাতালে অচেতন থাকার পর ২০২৫ সালের ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আছিয়ার। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৩ এপ্রিল শুরু হয়ে মাত্র ১৩ কার্যদিবসে আলোচিত এ মামলার বিচার শেষ হয়।

‎পরে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত।

মন্তব্য (০)





image

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: ...

নিউজ ডেস্ক : ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসি...

image

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডি...

নিউজ ডেস্ক : ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংব...

image

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজ...

image

‎মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ মহানবীর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত...

image

‎ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূ...

নিউজ ডেস্কঃ ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সং...

  • company_logo