• জাতীয়

সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়। 

এর মধ্যে ৭০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার।  

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের ‘এসএবিআইভি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ৪০ হাজার টন এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ৩০ হাজার টন ইউরিয়া সরকার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। 

জিটুজি পদ্ধতিতে মরক্কোর ‘ওসিপি নিউট্রি-ক্রপস’ থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। 

এছাড়া, জিটুজি পদ্ধতিতে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন, রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

এছাড়া, মরক্কো থেকে ৮০ হাজার টন ও সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্ষ হবে সরকার এবং...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্...

image

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের...

নিউজ ডেস্ক : ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃ...

image

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন বা...

নিউজ ডেস্ক : বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

image

দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি...

image

শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন...

  • company_logo