• রাজনীতি

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

‎নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
‎
‎রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ফাতেহা পাঠ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
‎
‎এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট এবং দলটির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo