ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সদস্যরা।
জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় গণপূর্তের বিভাগীয় অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত বিভাগীয় চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে একাত্মতা মতপোষণ করে অংশ নেন নেতাকর্মীসহ গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের সাধারণ কর্মচারীরা।
গণপূর্ত বিভাগীয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এ অবস্থায় কর্মচারিদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, কর্মচারিদের বকেয়া পাওনা ও ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি জেলা কমিটির সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম লিটনসহ অন্যান্যরা ।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের এতিহ্যবাহী...
লালমনিরহাট প্রতিনিধি: কথা বলার ভয় কাটিয়ে সা...
মাদারীপুর প্রতিনিধি: সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি...
গাজীপুর প্রতিনিধি: হামলার পর প্রথমে হাসপাতাল, তারপর স্বজনদের...
দিনাজপুর প্রতিনিধি: আগামী ২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ী ট...

মন্তব্য (০)