• সমগ্র বাংলা

২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডি দিবস স্মরনে ঢাকা থেকে পদযাত্রা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: আগামী ২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডি দিবসের ২০তম বার্ষিকী। দিবসটি স্মরনে আজ সোমবার ঢাকা থেকে দিনাজপুর মুখি শুরু হয়েছে পদযাত্রা। এতে অংশ নিয়েছে ফুলবাড়ী আন্দোলনের অন্যতম নেতা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদসহ অন্যান্যরা।

দিবসটি পালনের আগে আগামীকাল ২৫ আগষ্ট মঙ্গলবার দিনাজপুর শহরের গনেশতলায় সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন তারা। ২৬ আগষ্ট বুধবার সকালে ফুলবাড়ীতে কালো পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারন, শোকর‍্যালী, শহীদ স্মৃতি সৌদ্ধে পুষ্পার্ঘ্য অর্পন শেষে আলোচনায় সভায় মিলিত হবেন তারা।

ফুলবাড়ী রক্ষা কমিটির ডাকে ২০০৬ সালে ফুলবাড়ীত৷ জন সমাবেশ আইন প্রয়োগকারি সংস্হা পুলিশ এবং বিজিবির গুলিতে প্রাণ হারিয়েছিল তরিকুল, সালেকিন এবং আল আমিন নামে ৩টি তাজা প্রাণ। 

মন্তব্য (০)





  • company_logo