• বিনোদন

‘যখন বুঝতে পারব হচ্ছে, তখন সবাইকে জানাব’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। টিভি এবং ওটিটিতে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অপূর্ব। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা করেছেন মাত্র দুটি।

২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে দেশের সিনেমায় অভিষেক হয় অপূর্বর। কিন্তু সেই সিনেমাটি সফল হয়নি। তাই সিনেমামুখী হননি অপূর্ব। প্রায় এক দশক পর ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। ‘চালচিত্র’ (২০২৪)-তে স্বল্প সময়ের উপস্থিতিতেও ভূয়সী প্রশংসা পেয়েছেন। সেটারও দুই বছর গত হলো।

বর্তমানে তার কাছে চারটি সিনেমার প্রস্তাব এসেছে। এ ব্যাপারে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, এক সঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

অপূর্বের কথা থেকে স্পষ্ট, তিনি সিনেমা নিয়ে ভাবছেন। ওই চার সিনেমার মধ্যে যেটায় স্বাচ্ছন্দ্য ও সাফল্যের সম্ভাবনা দেখবেন, সেটাই হয়তো চূড়ান্ত করবেন। আপাতত অপেক্ষায় থাকতে হবে তার ভক্তদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্ট করে বাহবা পেয়েছেন অপূর্ব। দেশে ফিরেই শুরু করলেন নাটকের শুটিং। মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলাঞ্জনা’য় অভিনয় করছেন; এতে তার সঙ্গে রয়েছেন শার্লিন ফারজানা। 

মন্তব্য (০)





image

২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও ...

image

বিতর্ক ও সমালোচনায় এবার সরাসরি জবাব দিলেন জেমস

বিনোদন ডেস্ক : ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছি...

image

সিনেমার গান নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন ইমন চৌধুরী

বিনোদন প্রতিবেদকঃ খুব শিগগীরই দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সংগীত ...

image

‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষে যে চমক দেখালেন দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিক...

image

পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলি করে হত্যা, নেপথ্যে যা জান...

বিনোদন ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২৬ বছর বয়সি এক টিকটকারকে গুলি...

  • company_logo