ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন; কিন্তু স্থানীয় নির্বাচনে এ সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, লোডশেডিং নিয়ে দেশের জনগণ চরম কষ্টে আছেন। আমরা তা অনুধাবন করছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এ সমস্যা থেকে উত্তরণের। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেননি। জ্বালানি তেলের যে সংকট তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট। তারপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে বিদ্যুতের যে সমস্যা তা বিগত আওয়ামী লীগের লুটপাটের কারণে ও ইন্টেরিম সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে।
তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরিয়াহ আইন রয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যান্য।
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, বরং যুদ্ধের ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের ব...
নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের ব...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবীর রিজভ...

মন্তব্য (০)