• সমগ্র বাংলা

খানসামায় প্রতারনার সময়ে ওয়াকিটকিসহ ২ ভূয়া পুলিশ আটক, উপকরন জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর খানসামায় প্রতারনা করে অর্থ হাতিয়ে নেবার সময় ওয়াকিটকিসহ ২জন ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন উপকরণ।

আজ রবিবার জেলা পুলিশের মিডিয়া উইং প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ২২ আগষ্ট শনিবার খানসামায় ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যান পাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারনা করে অর্থ হাতানোর চেষ্টার সময় খানসামা থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে আশরাফুল ইসলাম এবং মানিক হোসেন নামে ২ জনকে আটক করে।

আশরাফুল ইসলাম (৪৬), ঠাকুরগাঁও জেলা সদরের গোয়ালপাড়া পূর্ব শান্তিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মানিক হোসেন (৪৫) একই এলাকার বাংরোট গ্রামের  সিরাজুল ইসলামের ছেলে।

এসময় ওই ২ জনের কাছে কালো-লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০সিসি পালসার মোটর সাইকেল, ২ টি কালো রঙের BAOFENG ব্র্যান্ডের BF-888S মডেলের ওয়াকিটকি  (ওয়্যারলেস সেট), ৫টি মোবাইল ফোন, প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকার একটি চেকের পাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২ টি এটিএম কার্ড, ১টি কালো রঙের স্কুল ব্যাগ জব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

হাকিমপুরে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড, বিভিন্ন মামলায় আরও...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়...

image

লালমনিরহাটে চাঞ্চল্যকর নন্দিনী হত্যা মামলার রায় ,১জনের ম...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আলোচিত নন্দিনী হত্যা মামলা...

image

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে দেশি মাছ, সাধারণ মানুষের ক্রয় ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ :   ঠাকুরগাঁওয়ে একটা সময় দেশী...

image

রুপপুর প্রকল্পের কোয়ার্টারে সেনাসদস্যের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ...

image

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে নারীর আত্মহত্যা

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং...

  • company_logo