• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে নির্মাণ করা সীমানা প্রাচীর ভাংচুর করে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের তেলিপাড়া (পূর্ব গোয়ালপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কাশেম আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী কাশেম আলী বলেন, ২০২১ সালে তেলিপাড়া (পূর্ব গোয়ালপাড়া) এলাকায় রেকর্ডিয় মালিকের কাছ থেকে তিনশতক জমি ক্রয় করি। এই তিন শতক জমির বাইরেও সেখানে আমার আরও জমি রয়েছে। ক্রয়কৃত তিনশতক জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করাও হয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দা হুমায়ুন ও সোহেল রানার আমার কাছে মোটা অঙ্গের অর্থাৎ ৯ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি তাদের টাকা দিতে না চাইলে শনিবার দুপুরে হুমায়ুন ও সোহেল রানার নেতৃত্বে একজন দল ভূমিদস্যু  আমার ক্রয়কৃত তিনশতক জমির সীমানা প্রাচীর ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে তারা আমাকে চাঁদা দিতে বলে, অন্যথায় থাকা আমাকে প্রাণে হত্যা করার হুমকিও প্রদান করে। 

কাশেম আলী বলেন, হুমায়ুন ও সোহেল রানার নেতৃত্বে যে আমার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর ভাংচুর করা হয়েছে তা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে। সীমানা প্রাচীর ভাংচুর করার পাশাপাশি তারা আমার সিসিটিভি ক্যামেরাও ভাংচুর করে নিয়ে যায়। 

এ ঘটনায় শনিবার দুপুরে কাশেম আলী বাদী হয়ে হুমায়ুন ও সোহেল রানাসহ বেশ কয়েকজনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভক্তভোগী কাশেম আলী এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন। 

এদিকে অভিযুক্ত হুমায়ুন ও সোহেল রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, ভুক্তভোগী কাশেম আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তদন্ত করা জন্য। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

কোলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপ...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কোলকাত...

image

গ্যাস সংকটে বন্ধ প্রায় ৩০০ কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : গ্যাস সংকটে বন্ধ প্রায় ৩০০ কারখানা এব...

image

ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ়তার প্রত্যয়ে ফরিদপুরে ফুট...

ফরিদপুর প্রতিনিধি : মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্...

image

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বগুড়ায় ক্যাম্পাস টু ক্য...

বগুড়া প্রতিনিধি : স্মার্ট ক্যারিয়ার গঠনের লক্ষ্যে বগুড...

image

সন্তানদের মানুষ করতে আগে মায়েদের স্বপ্ন দেখতে হবে- অ্যাড...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট...

  • company_logo