• সমগ্র বাংলা

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে  মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধার নামে । ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে । পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানায়, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo