ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) দিবাগত গভীর রাতে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক মশাল নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও দলীয় স্লোগান দিচ্ছেন।
যোগাযোগ করা হলে ছাত্রলীগ নেতা সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান জানান, ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তার নির্দেশেই ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে এ মিছিল পরিচালিত হয়।
অন্যদিকে, নিষিদ্ধ সংগঠনের এই মিছিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, ঘটনার বিষয়ে তাদের কাছে পূর্বে কোনো তথ্য ছিল না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও মিছিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)