ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ৪জনকে আটক করেছে স্হানীয় থানা পুলিশ। গতকাল শুক্রবার ওই অভিযান চালিয়েছে তারা।
পুলিশের মিডিয়া উইং থেকে আজ শনিবার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং থানার ইনচার্জ সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে গতকাল শুক্রবার বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেফতার করে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা মধ্যে রয়েছে কাহারোলের ফেরুসাডাঙ্গার হবিবুর রহমানের ছেলে দুখু মিয়া (৩২) এবং এজান একই গ্রামের মৃত তেজাম আলীর ছেলে জসিম (২৮) এবং সাহাপাড়ার মিজানুর রহমানের ছেলে মাহাবুর (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালী...
নওগাঁ প্রতিনিধি: সম্প্রতি দেশের বে-সরকারী একটি টেলিভিশ...
বেনাপোল প্রতিনিধি : কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব ...
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বি...
গাজীপুর প্রতিনিধি : একদিকে উৎকণ্ঠায় কাঁদছিল একটি পরিবার, অন্...

মন্তব্য (০)