• রাজনীতি

‎রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উলিপুরে বিএনপি’র আনন্দ মিছিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবীর রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র  ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উলিপুরে বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর নির্দেশে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পোষ্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎এ সময় সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, সাবেক বিএনপি নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ছাবেদ আলী, মিজানুর রহমান প্রমুখ।

‎বক্তারা, দলের দুঃসময়ের কাণ্ডারি রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উচ্ছাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামের মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা ও সমমর্যাদার: শফিকুর রহমান

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের ব...

image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

image

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: না...

নিউজ ডেস্ক : সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতি ন...

image

মন্ত্রিসভায় জায়গা পাওয়ার গুঞ্জন, যা বললেন হাবিব উন নবী

নিউজ ডেস্ক : বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তি হওয়ায় এবং রা...

image

স্বামীকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন দীপু মনি

নিউজ ডেস্ক : স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ শেষবারের ...

  • company_logo