• সমগ্র বাংলা

ঝিনাইদেহ কৃষক হত্যা মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড ছেলের মৃত্যুদণ্ড রায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আলামিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পিতা-পুত্র উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের নায়েব আলী নিজের জমিতে কাজ শেষে স্থানীয় জামিরুলের দোকানে পানি পান করতে যান। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি আলামিনকে গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার পিতা-পুত্রকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অপর এক আসামি রাশিদা বেগমের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলামিনকে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইউনুস আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম মশিউর রহমান ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকিদুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।পাবলিক প্রসিকিউটর আকিদুল ইসলাম বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo