• লিড নিউজ
  • রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

‎এর আগে বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শেষে বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপর বিএনপি মহাসচিব হিসেবে রিজভীকে মনোনীত করার ঘোষণা এলো।

মন্তব্য (০)





image

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: না...

নিউজ ডেস্ক : সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতি ন...

image

মন্ত্রিসভায় জায়গা পাওয়ার গুঞ্জন, যা বললেন হাবিব উন নবী

নিউজ ডেস্ক : বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তি হওয়ায় এবং রা...

image

স্বামীকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন দীপু মনি

নিউজ ডেস্ক : স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ শেষবারের ...

image

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদ্য বিদায়ী ম...

image

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস...

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠকে বস...

  • company_logo