ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পুনর্ভবা নদীতে গতকাল( বুধবার) নিখোজ ১০ম শ্রেনির ছাত্র লিমনের লাশ প্রায় ৮ ঘন্টা পর আজ (বৃহস্পতিবার) সকালে ভাসমান অবস্হায় উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে সন্দেহজনক আচরন করায় ৪ সহপাঠি বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোতয়ালী থানা পুলিশ।
লিমন ( ১৫) শহরের সিপাহিপাড়া মহল্লার বাসিন্দা অটোভ্যান চালক লিটনের ছেলে।
জানা গেছে, গতকাল বুধবার একই মহল্লার বাসিন্দা সহপাঠিদের ৪ বন্ধুর সাথে খাতাসহ দুপুর আড়াইটার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় লিমন। বন্ধুদের সাথে শহর ঘেষে বয়ে চলা পুনর্ভবা নদীর মাহুতপাড়া এলাকায় গোসলে নামে লিমন। ৪ বন্ধু আতিকুল, আবির, তাজ এবং রনি বাড়ীত ফিরলও লিমন ছিল নিখোজ। তার বই খাতাসহ স্কুল ব্যাগ আবর্জনার ভাগাড়ে লুকিয়ে রেখে বাড়ী তারা। গোপন রাখে লিমনের নিখোজ হওয়ার ঘটনাও। লিমনের নিখোজের বিষয়ে সন্দেহ বশতঃ জিজ্ঞাসাবাদ করা হলে সে নদীতে স্রোতের টানে ভেসে গেছে বলে দাবি করে তারা। আজ সকাল থেকে ডুবুরির সহায়তায় ঘটনাস্হল নদীতে তল্লাসি চালান ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘটনাস্হল থেকে বেশ কিছুদুর ভাটিতে (দুপুর ১২টার দিকে) একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্হানীয়রা। ওই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছেলে লিমনের লাশ সনাক্ত করেছেন পিতা লিটন।
কোতয়ালী থানার ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, ময়না তদন্তে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবেন তারা।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প...
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের...
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় ঢোলারহাট ইউনিয়নে ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হ...

মন্তব্য (০)