• সমগ্র বাংলা

আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড ও সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষনা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ সাখাওয়াত হোসেন (২৩), মোঃ সোহেল (২১), আল আমিন (২১), মোঃ সাদ্দাম (২১), মোঃ উজ্জল (২১), মোঃ অন্তর (২১) ও মোঃ ফয়জুর (২৩)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ চান মিয়া (৪১), মোঃ জিয়ার (৩৬), মোঃ শাহ আলম (৩৬), মোঃ কাউসার (২০), মোঃ রিফাত (২২), মোঃ সুমন (২২) ও মোঃ মোস্তফা (৪০)।

সাজাপ্রাপ্ত সকল আসামী এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান- পূর্বের একটি বিরোধের জেড়ে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে দুজনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পাটখেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে ভিযোগপত্র জমা দেয় এবং ১৮ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করে আদালত।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় ৪ পুরিয়া গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের...

image

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪...

image

দিনাজপুরের পুনর্ভবা নদীতে নিখোজ স্কুল ছাত্রের লাশ ৮ ঘন্টা...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পুনর্ভবা নদীতে গতকাল( বুধবার...

image

ঠাকুরগাঁওয়ে কৃষকের ২০ শতাংশ জমির লাউ গাছ কেটে সাবাড়।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় ঢোলারহাট ইউনিয়নে ...

image

আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হ...

  • company_logo