ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থকর পরিবেশে দুধের ছানা তৈরির অভিযোড়ে কারখান সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষের ছানার কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল জানান, আজকে পরিচালিত অভিযান গিয়ে দেখা যায়, গোপাল ঘোষ যে পানির পুকুরে তারা ছানা ঠান্ডা করার করতো তার পাশে গরুর ঘর, পুকুরে হাসের পায়খানা ও নোংরা পানিতে ছানা ঠান্ডা করার কাজ করতো। এছাড়া প্রতিদিন ডালডা দিয়ে প্রচুর পরিমানে নকল ঘি ও ছানা তৈরি করতো। আজকে বিপুল পরিমানের নকল ছানা ধংস্ব করা হয় ও অস্বাস্থকর পরিবেশে ছানা তৈরি করার কারখানা সিলগালা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জোত কাকু...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফ্যামিলি কার...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জমকালো বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্...

মন্তব্য (০)