• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও বিএনপির সংগঠন শক্তিশালী করতে মির্জা ফয়সাল আমীনের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মির্জা ফয়সাল আমীন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে বলে মনে করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মির্জা ফয়সাল আমীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। পারিবারিক রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা কলেজে অধ্যয়নকালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

১৯৮৯ সালে তাঁর বাবা মির্জা রুহুল আমীনের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়। পরবর্তীতে তিনি বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকে কর্পোরেট পেশায় যুক্ত হলেও একপর্যায়ে সেই কর্মজীবন ছেড়ে স্থায়ীভাবে ঠাকুরগাঁওয়ে ফিরে আসেন এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির রাজনৈতিকভাবে প্রতিকূল সময়েও মির্জা ফয়সাল আমীন স্থানীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। মামলা, হামলা ও নানা প্রতিকূলতার সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের সংগঠিত রাখতে তিনি ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন তাঁরা।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরও বলেন, তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক তৎপরতার কারণে ঠাকুরগাঁওয়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। একসময়কার রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তাঁরা।

এর আগে মির্জা ফয়সাল আমীন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পৌরসভা নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ তাঁকে স্থানীয় রাজনীতিতে আরও পরিচিত করে তোলে।

তবে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ ও অপপ্রচারের কথাও সামনে এসেছে। মির্জা ফয়সাল আমীনের অনুসারীদের দাবি, এসব অভিযোগের অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার মধ্য দিয়ে তিনি এসব অভিযোগের জবাব দিয়েছেন।

বর্তমানে ঠাকুরগাঁও বিএনপির রাজনীতিতে মির্জা ফয়সাল আমীনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঠাকুরগাঁও বিএনপি একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

দলীয় নেতাকর্মীদের ভাষায়, ঠাকুরগাঁও বিএনপিকে তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত করার পেছনে মির্জা ফয়সাল আমীনের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে ঠাকুরগাঁওয়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দুর্ঘটনাকবলিত বাসের নিচে চাপা পড়ে থ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাককে সাইড দ...

image

নওগাঁয় বৈধতা ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ১১টি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উ...

image

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও কুপিয়ে গুঁড়িয়ে দেওয়ার...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে চার বছর কারাভোগের পর দেশে ফিরল সিরাজুল

বেনাপোল প্রতিনিধি : উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে ভার...

image

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নে...

পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...

  • company_logo