ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত ও দুপুরে কানসাট ও মুসলিমপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৫টার দিকে সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায়। কানসাট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল নির্মাণাধীন কালভার্টে ধাক্কা দেয়। এতে বালিয়াদিঘি গ্রামের ট্রাক-হেলপার আবু হায়াত ও ট্রাক-শ্রমিক হাবিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুপুরে কানসাট এলাকায়। সেখানে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান শেখটোলা মহল্লার আসাদ আলী। একই দুর্ঘটনায় গুরুতর আহত জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্র...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আ...
গাইবান্ধা প্রতিনিধিঃ বৃষ্টি পানি বের না হতে পেরে তৈরি হয়েছে ...

মন্তব্য (০)