• সমগ্র বাংলা

ফরিদপুরের মাহফুজা হত্যার ১৮ দিনেও প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে, অভিযুক্তের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরের আলোচিত শিশু মাহফুজা হত্যার ১৮ দিন পরও প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে। 

এরই মধ্যে অভিযুক্তের পরিবারের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

জেলার নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামে গত পহেলা আগস্ট সাত বছরের শিশু মাহফুজার মরদেহ উদ্ধারের পর তার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। তবে ১৮ দিনেও এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বিগ্ন নিহতের স্বজনরা।

অন্যদিকে, অভিযুক্ত পরিবারের দাবি, এই ঘটনার পর তাদের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, গবাদিপশু, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছেন তারা ।

এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ জানান, “একটি অপরাধের পর আরেকটি অপরাধ কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেকটি অপরাধকে আমরা সমান চোখে দেখছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

যমুনার তীরে বেহুলা ভাসান, লোকবিশ্বাস ও বাংলার হারিয়ে যেতে...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বেহুলা ভাসান...

image

দিনাজপুরে ৭ দফা দাবিতে দলিল লেখকদের স্মারকলিপি পেশ

দিনাজপুর প্রতিনিধি : ৭ দফা দাবিতে দিনাজপুরে জেলা প্রশাস...

image

নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা: ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ ...

image

স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্ক...

image

কালীগঞ্জে ভবন থেকে ফুটবল মাঠ, বই থেকে নজরুল-একদিনে নানা রঙ

গাজীপুর প্রতিনিধি: একদিকে নতুন ভবনের উদ্বোধন, অন্যদিকে ফুটবল মাঠে উত্তেজনা। ক...

  • company_logo