ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন সেনাদের হত্যা বা জীবিত আটক করার জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির সময় শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
রোববার (১৬ আগস্ট) তেহরানে জাতীয় সাংবাদিক দিবসের এক অনুষ্ঠানে তিনি জানান, সাধারণ মানুষের দেওয়া অনুদানে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
কোনো ব্যক্তি মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করে কর্তৃপক্ষের কাছে দিলে তাকে প্রায় ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। কোনো নারী এই কাজ করলে তাকে দ্বিগুণ অর্থ দেওয়া হবে এবং ব্যবহৃত অস্ত্রটি দ্বিগুণ মূল্যে কিনে নিয়ে জাদুঘরে রাখা হবে।
বক্তব্যে তিনি জানান, ইসলামি বিপ্লবের নেতা মোজতবা খামেনির নির্দেশনায় সামরিক ও নিরাপত্তাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবসহ শীর্ষ ছয়টি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
হাতামি আরও দাবি করেন, ইরানি বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ সফল হামলা চালিয়েছিল, যার কারণে তাদের যুদ্ধবিমান উড্ডয়ন কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এছাড়া তিনি স্পষ্ট করেন যে পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি দিয়ে মার্কিন বাহিনীর চলাচলের অনুমতি আর দেওয়া হবে না এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারই একমাত্র সমাধান।
সূত্র: প্রেস টিভি।
নিউজ ডেস্ক : রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্...
নিউজ ডেস্ক : একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের...

মন্তব্য (০)