ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের সাগরে টানা ৯ মাস ধরে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। সাধারণত কোনো জাহাজকে ৬ মাসের জন্য পাঠানো হলেও, এটি অনেক বেশি সময় ধরে সমুদ্রে আটকে আছে। জাহাজে থাকা ৫ হাজার নাবিক ও সেনার মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে তাদের পরিবার এখন চরম দুশ্চিন্তায় দিন পার করছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, গত আট মাসে এই জাহাজ থেকে ১০ হাজারের বেশি বার যুদ্ধবিমান উড়েছে। তাছাড়া জাহাজে থাকা সেনাদের নিয়মিত ইরানের মিসাইল ও ড্রোন হামলা সামলাতে হচ্ছে। একটানা এত দীর্ঘ সময় এমন ভয়ংকর ও চাপের মধ্যে থাকায় সেনাদের মানসিক অবস্থার চরম অবনতি হচ্ছে বলে পরিবারের লোকজন দাবি করছেন।
জাহাজের এক নাবিকের বাবা জেফারসন কেলি জানান, এই জাহাজগুলো অনেক পুরোনো। এগুলো ঠিকঠাক রাখতে সেনাদের দিনরাত পরিশ্রম করতে হয়। এত লম্বা সময়ের জন্য তাদের সেখানে ফেলে রাখা একদমই ঠিক হয়নি।
জাহাজের ভেতরের খারাপ অবস্থার কথা জানিয়ে ইতোমধ্যে জবাবদিহি চেয়েছেন মার্কিন রাজনীতিকরা। জাহাজে পরিষ্কার পানির অভাব, বাথরুমের সমস্যা এবং সেনাদের মানসিক কষ্টের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে চিঠি দিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।
তবে, মার্কিন সামরিক বাহিনী (সেন্টকম) এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, জাহাজে কেউ মারা যায়নি এবং সেনাদের আত্মহত্যার ঝুঁকির খবরটি পুরোপুরি মিথ্যা। নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধের কারণে জিনিসপত্র পৌঁছাতে দেরি হলেও জাহাজে পরিষ্কার পানি, এসি ও ভালো খাবারের কোনো অভাব নেই। সেনাদের মানসিক সহায়তার জন্য চিকিৎসক ও কাউন্সিলরও রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেছেন, জাহাজের খারাপ অবস্থার খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন।
তারপরও নৌবাহিনীর এসব আশ্বাসে ভরসা পাচ্ছেন না নাবিকদের পরিবার। গত সপ্তাহে তারা নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। জেফারসন কেলির মতো অনেক বাবা-মা চিঠি লিখে আকুতি জানিয়েছেন, যেন তাদের সন্তানদের দ্রুত বাড়িতে ফিরিয়ে আনা হয়। কেলি তো এমনও বলেছেন যে, ছেলের বদলে তিনি নিজে গিয়ে ওই জাহাজে কাজ করতে রাজি আছেন, শুধু তার ছেলেকে যেন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তবে অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ নামের আরেকটি যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনের জায়গা নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। তবে দুই জাহাজের মধ্যে দায়িত্ব হস্তান্তরের কাজ শেষ করে আব্রাহাম লিংকনের দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।
সূত্র: সিবিএস নিউজ।
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টু...
নিউজ ডেস্ক : ধনকুবের বিল গেটসের মেয়ে ফিবি গেটসকে নিয়ে নতুন ত...
নিউজ ডেস্ক : ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক...
নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ৩ লাখের বেশ...

মন্তব্য (০)