ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় অবৈধভাবে জমি দখল করায় ভূমি দস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ভুক্তভোগী পরিবার ও মনোহরপুর ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়। পরে স্থানীয় সাইতান তলী বাজারে একটি প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুল ওয়াদুদ , জাহিদ হোসেন , ছাইদার কানাডা প্রবাসী , আব্দুল গনি হান্নান মিয়াসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আব্দুল হাই ও আব্দুর রউফ গং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় দলের পরিচয়ে ব্যবহার করে মামলা হামলার হুমকি ও ভয় ভীতি দেখিয়ে এলাকার ১৫ টি পরিবারের জায়গা জমিন দখল করে নিয়েছেন । দখলকৃত জমির মধ্যে দোকানপাট,ফসলি জমি ও বসতবাড়ির জমি ছিল। ভুক্তভোগী পরিবারগুলোকে তাদের জমি ফেরত চাইলে দুদক অফিসসহ জেলা প্রশাসক অফিসে বিভিন্ন মিথ্যা অভিযোগ দেন এই ভূমিদস্যু আব্দুল হাই ও আব্দুর রউফ গংরা ।ভুক্তভাগি পরিবার ও এলাকাবাসির দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে অন্যায়ভাবে দখলকৃত জমিগুলো দখলমুক্ত করে দেয়া হোক।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)