• সমগ্র বাংলা

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর সড়ক পথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, একদিন বন্ধ থাকার পর আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে সোনা, রুপা ও নগদ অর্থ ছিনতাই, ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় দোকান বন্ধ ...

image

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোল বন্দরে আমদা...

বেনাপোল প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি...

image

নড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাক চালকের সহকারী নিহত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রা...

image

খাল খনন শেষে সরকারি কোষাগারে ১কোটি ৩৯লাখ টাকা জমা দিয়েছে ...

নওগাঁ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার মোতাবেক সা...

image

ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মহ...

  • company_logo