ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাক চালকের সহকারী আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা ২ জন আহত হন।
শুক্রবার রাতে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে , শুক্রবার রাত ৮টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটায় একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় চালকের সহকারী ট্রাকের চাকা পরীক্ষা করছিল। এমন সময়ে যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা আল আমিনের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকারে থাকা ২ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)