ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ মনোহর মিয়া স্থানীয় ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন।
মো: মনোহর মিয়া ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান। এ সময় তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
মনোহর মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছি। সুযোগ পেলে ৮ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করব।
তিনি আরও বলেন,নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার একমাত্র প্রধান শক্তি। আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...
নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শ...
ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

মন্তব্য (০)