• সমগ্র বাংলা

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের (ধর্ষণচেষ্টা) অপরাধে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত হাকিম বিশ্বাস মধুখালী উপজেলার বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর প্রতিবেশী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট দুপুরে অসুস্থ শাশুড়ির কাছে ছয় বছরের মেয়েকে রেখে কেনাকাটার জন্য মধুখালী বাজারে যান শিশুটির মা। বিকেল চারটার দিকে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, প্রতিবেশী হাকিম বিশ্বাস তার শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছে।

পরদিন ৩ আগস্ট শিশুটির মা বাদী হয়ে হাকিম বিশ্বাসকে আসামি করে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া সন্তোষ প্রকাশ করে বলেন, "সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।"

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

image

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি...

পাবনা প্রতিনিধি : মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যার...

  • company_logo