• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফতার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই মিছিল ও সমাবেশের ঘটনায় ১২ আগস্ট মাইজবাগ, মগটুলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ও ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন (২৮), মাইজবাগ ইউনিয়নের হারুয়া (সাদারপাড়া) গ্রামের আব্দুর রউফের ছেলে ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আনিছুর রহমান (৩৩) এবং মগটুলা ইউনিয়নের ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে ও মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য কামরুজ্জামান (৩৪)। পুলিশের দাবি, গ্রেফতার তিনজনই ১১ আগস্ট ভোরের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি...

পাবনা প্রতিনিধি : মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যার...

  • company_logo