ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনের বড় ছেলে ভাঙ্গুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, একটি বিস্ফোরক মামলার আসামি আওয়ামীলীগ নেতা গোলাম হাসনাইন রাসেল মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
পাবনার আদালত সূত্রে জানা গেছে, মকবুল হোসেনের স্ত্রী বেগম নুরজাহান রেখা মৃত্যুবরণ করায় তার জানাজায় অংশ নেয়ার জন্য রাসেলকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে আদালত ৪ ঘন্টার জন্য মুক্তির আদেশ দেন।
আদালত শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ৮ থেকে বেলা ১২ টা পর্যন্ত মায়ের জানাজায় অংশ নেয়ার জন্য গোলাম হাসনাইন রাসেলকে প্যারোলে মুক্তির আদেশ দেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ৯ টা ৫৫ মিনিটে ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মাতা বেগম নুরজাহান রেখা মৃত্যুবরণ করেন।
পাবনা প্রতিনিধি : মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যার...
দিনাজপুর প্রতিনিধি : একজন পুলিশ কর্মকর...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে লোহার গ্রীল বোঝাই একটি ভ...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাঁচপুর এ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মাননীয় প্রধ...

মন্তব্য (০)