• সমগ্র বাংলা

টেকনাফ সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় দু'জন মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের-টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় দু'জন মোটরসাইকেল আরোহী নিহত।

নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল ও টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসিমের ছেলে মো. আরমান।

 বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টার দিকে কক্সবাজার -টেকনাফ হাইওয়ে সড়ক কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, বুধবার সকালে উখিয়ার পালংখালীগামী একটি মোটরসাইকেলে মো. রুবেল ও মো. আরমান নামে দুজন আরোহী ছিলেন। কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত মো. আরমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করেছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ধর্মীয় উপাসনালয়ের ভাতা কমিটিতে নিষিদ্ধ দলের নেতা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় উপাসনালয়...

image

চুয়াডাঙ্গায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার: মোবাইল...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

হাসপাতালে ভর্তি থেকে পরীক্ষা দিয়েও রিগানের সাফল্য, এলাকাব...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ​প্রতিকূলতা ও শারীরিক অসুস্থতা যে অদ...

image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন নারী

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈ...

image

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্র...

দিনাজপুর প্রতিনিধি : বাদ্যবাজনা আর আনন্দ উল্লাস উৎসবমূখর পরি...

  • company_logo