ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : বাদ্যবাজনা আর আনন্দ উল্লাস উৎসবমূখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহন চলে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত।
ইউনিয়নের কার্যকরি কমিটির ১৯টি পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সভাপতিসহ ১৬টি পদে ভোট গ্রহন। সাধারন সম্পাদকসহ ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ প্রার্থী।
ইউনিয়নের প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ন ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪২ জন প্রার্থী।
নভারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্নে আইন প্রয়োগকারি সংস্হার পাশাপাশি নিয়োগ করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবী।
ভোট কেন্দ্রের আশপাশ ছেয়ে যায় প্রার্থীদের প্রচারনার পোষ্টার ফ্যাস্টুনে। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কেন্দ্রের আশপাশে বাদ্যবাজনাসহ শেষ বারের মত নানান ধরনের প্রচারনায় মাতেন কর্মী সমর্থকেরা।
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

মন্তব্য (০)