• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যািলি বের করা হয়। র্যািলিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও তরুণরা অংশ নেন। হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে তারা পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা, শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। র্যাালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়াইপিএজির সদস্যরা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় ইউএনও সানজিদা রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসনের নয়; এ কাজে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পিএফজি সমন্বয়ক সাইফুল ইসলাম তালুকদার, পিএফজি অ্যাম্বাসেডর ও সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, ওয়াইপিএজির সমন্বয়ক রাফসান আহমেদ রোমান, যুগ্ম সমন্বয়ক ইসরাত আর্শিয়ান মৌ এবং ওয়াইপিএজির সদস্য ইশতিয়াক আহমেদ ইসহাক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

মন্তব্য (০)





image

নৌ-যানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে অর্ধশতাধিক ফিশিং বোট তল...

কক্সবাজার প্রতিনিধি : নৌ-যানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে অর্ধ...

image

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসাছাত্র অপহরণ: রুবেলের ৫ বছরের...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসাছাত্রকে ...

image

পাবনায় আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : ‎আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাং...

image

নানা আয়োজনে রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবস পালন

নওগাঁ প্রতিনিধি: “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা&r...

image

ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ব্...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo