• সমগ্র বাংলা

নানা আয়োজনে রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরেও নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।

বুধবার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন স্থান পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা  মো: শাকিল কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মেজবাউল-হক লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী মো. পাভেল রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুবকদের বিভিন্ন কার্যক্রমে সহায়তার জন্য মোট ১৪ লাখ টাকার চেক ১১ জনের মধ্যে বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিন্নমত ও ভিন্ন প্রেক্ষাপটকে সম্মান জানিয়ে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপরও গুরুত্বারোপ করতে হবে বলে মন্তব্য করেন।
 

মন্তব্য (০)





  • company_logo