• সমগ্র বাংলা

শ্রীপুর রেলওয়ে স্টেশনে বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি যাত্রীদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর স্টেশনে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে বিকল্প পথে স্বাভাবিক রয়েছে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান।

আজ( ১২ আগস্ট)  সকালে ঢাকা ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টা  এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি এখনও আটকা রয়েছে। 

যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া গামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে।  পড়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনের শত শত যাত্রী আটকা পড়ে। অনেকে বিকল্প  ভাবে চলে গেলেও জারিয়া গামী যাত্রীরা আটকা পড়েছে।

 জারিয়া গামী যাত্রী রহিম উদ্দিন  জানান, সকালে ঢাকা থেকে ট্রেনে ওঠি। যাবো জারিয়া। শ্রীপুরে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হলে আটকা পড়ি। ট্রেনের অনেক যাত্রী আটকা পড়েছে। কখন বাড়ি ফিরবো জানিনা। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, সকাল আটটায় বলাকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পড়ে ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আটকা পড়ে। রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিকল্প ইঞ্জির এসে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যাব।

 

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে টাটা সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মীর রহস্য...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিস...

image

পাবনায় অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি মিনি তেল পাম্পসহ চারটি দ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মি...

image

গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

প্রশাসনের সাথে বৈঠকে শ্রমিকদের তিন দফা মানতে সমঝোতা, অনিদ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পরিবহন ধর্মঘট অবসানে জেলা প্...

image

দুই বছরেও চালু হয়নি সাড়ে ৫ কোটি টাকায় নির্মিত মা ও শিশু ক...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo