• সমগ্র বাংলা

পাবনায় অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি মিনি তেল পাম্পসহ চারটি দোকান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মিনি তেল পাম্পসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানী তেলের ব্যবসা করেন। তার একটি মিনি তেল পাম্প রয়েছে। ঘটনার সময় ওই মিনি তেলপাম্পে ট্যাংকলড়ী থেকে তেল আনলোড করা হচ্ছিল। হঠাৎ করে পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মিনি তেল পাম্প ও পাশের তিনটি দোকান সম্পূর্ন পুড়ে যায়। এর বাইরে আরো কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে। এতে চার ব্যবসায়ীর অন্তত ৩১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। তবে এতে কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মিনি তেল পাম্প মালিক তোরাব আলী ভূঁইয়া বলেন, আগুনে অনেক বড় ক্ষতি হয়ে গেল। কিভাবে তারা তেল আনলোড করলো যে আগুন লেগে গেল। আগুনে আমার অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে টাটা সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মীর রহস্য...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিস...

image

গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

প্রশাসনের সাথে বৈঠকে শ্রমিকদের তিন দফা মানতে সমঝোতা, অনিদ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পরিবহন ধর্মঘট অবসানে জেলা প্...

image

দুই বছরেও চালু হয়নি সাড়ে ৫ কোটি টাকায় নির্মিত মা ও শিশু ক...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বিজিবির অভিযানে কষ্টি পাথরের বিষ্ণ মূর্তিসহ একজ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের চাতরাপাড়ায়  অভিযান ...

  • company_logo