• সমগ্র বাংলা

দিনাজপুরে বিজিবির অভিযানে কষ্টি পাথরের বিষ্ণ মূর্তিসহ একজনকে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের চাতরাপাড়ায়  অভিযান চালিয়ে  ৩২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণ মূর্তিসহ একজনকে আটক করেছে বিজিবি'র ৪২ব্যাটালিয়নের সদস্যরা। 

উদ্ধার মূর্তির মুল্য ধরা হচ্ছে ৩২ লক্ষ ১৫ হাজার টাকা। আজ মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওই অভিযান চালান তারা।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মঈন হাসানের উদ্ধৃতি দিয়ে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো  হয়েছে ম্যাজিষ্ট্রেট এবং পুলিশের সহায়তায় আজ রাত আড়াইটার দিকে শহরের চাতরাপাড়ায় একটি বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের  কষ্টিপাথরের দুষ্প্রাপ্য ১টি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ

 পারভেজ মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার মূর্তি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত হয়েছেন তারা। 

এব্যাপারে আজ কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo