• সমগ্র বাংলা

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সোমবার (১০ আগস্ট) বিকেলে মন্ত্রী নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষাদান কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,“শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে ও সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাতেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীরা যাতে মননশীলতার চর্চা করতে পারে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”

তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। এ জন্য বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা,নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম,জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থার অগ্রগতি দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo