ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে সবশেষ আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) ভোরে মারা গেলেন রাজমিস্ত্রি মাইদুল (২৪)। এর আগে, গত শনিবার মাইদুলের ৮ বছরের শিশু সন্তান মারুফ এবং সোমবার (১০ আগস্ট) সকালে স্ত্রী বিউটি (২৪) মারা যান।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওনবিন রহমান।
এর আগে, গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে মারুফ, তার বাবা মাইদুল ও মা বিউটি দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ আগস্ট) দুপুরে মারুফের এবং সোমবার সকালে বিউটির মৃত্যুর পর মঙ্গলবার ভোরে মাইদুলও মারা যান।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ১৮ লিটার দেশীয় ত...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ...
গাজীপুর প্রতিনিধি : মাটির নিচে গ্যাসের পাইপলাইন। আর তার ওপর ধীরে ধীরে তৈ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ...
পাবনা প্রতিনিধি : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেল...

মন্তব্য (০)