• সমগ্র বাংলা

পাবনার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি। শতভাগ ফেল করেছে। চারটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬০ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, শতভাগ ফেল করা পাবনার চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো-ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা), ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা।

এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা) থেকে ৭ জন, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ও কৃষিবিদ তুহিনের আগম...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ...

image

বগুড়ার ৯ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসিতে সবাই ফেল

বগুড়া প্রতিনিধি : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বগুড়ার ৮ট...

image

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কইডুবি সদরদী গ্...

image

সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরা...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চে...

image

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীর ৩ দিন...

বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আ...

  • company_logo