ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
সোমাবার ১০ আগস্ট বিকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশের শীর্ষ জনাব মোহাম্মদ রুহুল কবীর খান সদস্যবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভা শুরুর পূর্বে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রধান অতিথি ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ...
বগুড়া প্রতিনিধি : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বগুড়ার ৮ট...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কইডুবি সদরদী গ্...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চে...
বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আ...

মন্তব্য (০)