• সমগ্র বাংলা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নানা আয়োজন ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালা ও শিশু স্বর্গে কোরআন খতম, দোয়া মাহফিল, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। পরবর্তীতে সকাল ৯:৩০ মিনিটে আর্টক্যাম্প ও শিশু-কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ও এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালার সভাপতি ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা পরিষদ সচিব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল,বিএনপি নেতা এড, ইববাল হোসেন শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল,প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘এস এম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলের স্বাগত বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম মূল আলোচক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রাক্তন প্রধান বিমানেশ চন্দ্র বিশ্বাস আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে চারুকলায় বিশেষ অবদানের জন্য খ্যাতনামা চিত্রশিল্পী ও অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ঐতিহ্যবাহী ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ প্রদান করা হয়। পদক প্রদানের আগে সম্মাননাপ্রাপ্ত শিল্পীর জীবন ও কর্মের ওপর একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান এমপি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনের ধন্যবাদ জ্ঞাপন এবং পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।

মন্তব্য (০)





image

জামালপুরে তদন্ত ছাড়াই ‘ভুয়া মামলা’ হয়রানির অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় কোনো ধরনের ...

image

লালমনিরহাটে মাদকমুক্ত সমাজ গঠনে র‍‍্যাবের উদ্যোগে আলোচনা ...

লালমনিরহাট প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্ম...

image

‎জামালপুরে রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ...

নিউজ ডেস্কঃ জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাই...

image

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৫ শতাংশ: জিপিএ ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার গত...

image

দারিদ্রকে জয় করে ঘুরে দাঁড়াচ্ছেন ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারীরা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ একসময় আরতি মার্ডির সকাল শুরু হতো কাজের ...

  • company_logo